স্টিলের বাসনকোসন পরিষ্কার করবেন যেভাবে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২১ এএম

আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত যেসব বাসন বা ইউটেনসিল ব্যবহার করা হয় তার মধ্যে স্টিলের বাসনের সংখ্যাই বেশি। কিন্তু অনেক সময় দেখা যায় যে, স্টিলের বাসন প্রতিদিন ব্যবহারের ফলে দাগছোপ পড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আগুনের তাপে স্টিলের বাসনের নিচের অংশে জমে থাকা তেল-মসলা থেকে পোড়া দাগ হয়ে যায়। ফলে সেই বাসনকে বাতিলের খাতায় ফেলে নতুন বাসন ব্যবহার করতে হয়। এ ধরনের সমস্যার সমাধানে প্রতিদিন একটু সময় বের করে সহজ কয়েকটি উপায়ে আপনার পছন্দের স্টিলের বাসনের যত্ন নিলেই যথেষ্ট। এবার আমরা জেনে নেব সেই সহজ কয়েকটি উপায়।

আমরা অনেক সময় রান্নার পর গরম স্টিলের বাসন বেসিনে রেখে দিই বা তাতে পানি ঢেলে দিই। তা না করে স্টিলের পাত্র ঠান্ডা হলে তারপর তা ডিশওয়াশার মেশানো পানি ও স্পঞ্জ দিয়ে নিলে ভালো থাকবে। স্টিলের বাসনে রান্না করার সময় চুলার তাপ প্রথমেই বাড়িয়ে দেবেন না। এতে বাসনে পোড়া দাগ হয়ে যায়। চুলার তাপ প্রথমে অল্প রাখবেন, তারপর ধীরে ধীরে বাড়ালে বাসন পুড়ে যাওয়ার ভয় কম থাকবে না। স্টিলের বাসনে রান্নার সময় পাত্রে অন্য উপকরণ না দিয়ে প্রথমেই ভুল করেও লবণ দেবেন না। এতে স্টিলের ওপরের প্রলেপ উঠে যায়। এ ছাড়াও ভিনিগার, লেবু বা অ্যাসিডিক কোনো কিছু রান্না করলে রান্নার পর তাড়াতাড়ি পাত্র ধুয়ে নেবেন।

স্টিলের বাসনে রান্নার সময় কাঠের স্প্যাচুলা ব্যবহার করাই ভালো। রান্নার পর তেল-মসলা পাত্রে লেগে থাকলে তা ঘষে পরিষ্কার না করে কিছুক্ষণ সাবান-পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিন। অনেক জায়গার পানিতে খুব ক্ষার থাকে। তাই কিছুদিন ব্যবহার করার বাসন ক্ষয় হতে শুরু করে। এক্ষেত্রে বাসন পানি দিয়ে ধোয়ার পর ভালো করে মুছে তারপর গুছিয়ে রাখুন। স্টিলের বাসনে লেয়ার উঠতে শুরু করলে ভিনিগার মেশানো পানি দিয়ে পরিষ্কার করে নিন। স্টিলের বাসনের চাকচিক্য দীর্ঘদিন বজায় রাখতে বেকিং পাউডারের পেস্ট বানিয়ে তা দিয়ে বাসন পরিষ্কার করলে বাসন চকচকে

থাকবে। স্টিলের প্যান বা কড়াইয়ের নিচে ম্যাগনেট থাকে, যা বাতাসের আর্দ্রতার সঙ্গে রিঅ্যাক্ট করে নষ্ট হয়ে যায়। এর জন্য স্টিলের পাত্রে তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত