বরগুনার আমতলীতে ভোগ দখলীয় দোকান মালিককে পিটিয়ে, হামলা ও লুট চালিয়ে নগদ অর্থ ও দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী আমতলী থানায় একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারে। ভুক্তভোগী আল-আমীন প্যাদার মা রওশনা আরা বেগম ৫ জন আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারে তার ছেলে আল-আমীন প্যাদা দীর্ঘদিন যাবত দোকানে ব্যবসা করছেন। নুর-ইসমাইল গাজী ও হাবিবুর রহমান হাওলাদারের সঙ্গে দীর্ঘদিনের জমিজমা বিরোধ চলছে। সে সূত্র ধরে বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জোর করে দখল, হামলা ও দোকান থেকে নগদ অর্থ লুট করে নেওয়ার অভিযোগ করেন। ব্যবসায়ী আল-আমিন প্যাদা দোকান লুট ও হামলায় বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।
এ ঘটনায় আহত আল-আমীনের বাবা কেতাব আলী প্যাদা প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
এ বিষয়ে আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, তাদের দুই পক্ষের দুটি পৃথক মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের মায়ের ফোন রিসিভ করলেন লক্ষ্ণৌ কোচ ল্যাঙ্গার