আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে স্কোয়াডের বাইরেই দলের দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
অভিজ্ঞ পেসার হারিস রউফ ও হাসান আলিও টি-টোয়েন্টি দলে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না হাসান আলি। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করলেও সালমান মির্জা এবং আহমেদ দানিয়ালকে উইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া অভিজ্ঞ ব্যাটার বাবর আজম, আব্দু্লাহ শফিক ও অভিজ্ঞ পেসার নাসিম শাহ ওয়ানডে দলে আছেন। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ।
আগামী ১ আগস্ট তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দলের উইন্ডিজ সফর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ আগষ্ট।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের
এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা