রংপুরে মাকে হত্যার মামলায় ছেলে জামিল মিয়া (২২) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি জামিল আদালতে উপস্থিত ছিলেন। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার সীট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন, সরকারী কৌশুলী আফতাব উদ্দিন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল মিয়া ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং লাশ ঘরের ভিতরে মাটি খুঁড়ে পুতে রাখে। পরদিন সকাল থেকে জামিলা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলার ঘরে গিয়ে এলাকাবাসী মেঝের মাটি উঁচু দেখতে পেয়ে জামিলকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামিলকে আটক করে থানায় নিয়ে আসে এবং জামিলার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে।
এ ঘটনায় জামিলার ভাই সামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত জামিলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌশুলী আফতাব উদ্দিন বলেন, আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের হাতে মায়ের হত্যা সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক।
আসামি পক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত রায় হওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এনিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।
ইধিকাই হচ্ছেন শাকিবের নায়িকা
হালান্ডের ওপর অতি নির্ভরশীলতায় বিপদ ডেকে আনছে সিটি
তুমুল বিতর্কে সালমান, ক্ষমা চাওয়ার আহবান