ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃস্পপতিবার (১২ মার্চ) বেলা পৌনে ১টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনায় ঘটে।

দূঘর্টনায় নিহত ফরিদপুরের বোলমারী উপজেলার সহস্রাইল গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক স্বামী মোনায়েম খান (৪৮) ও স্ত্রী জোসনা আক্তার (৪৫)। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পিকআপ  ও মটরসাইকেল আরোহী মোনায়েম নিয়ন্ত্রন হারিয়ে চাপা পরে।

একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪০৫৫) পাটুরিয়া দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বরংগাইল বাসস্ট্যন্ডে বেপরোয়া গতিতে অপর পাটুরিয়া মুখী অপর বাস অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইল চাপা পরে । এতে মোটরসাইকেল আরোহী মোনায়েম ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের খবর পেয়ে বরংগাইল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোনায়েম খান মারা যান ও গুরুত্বর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্ত্রী জোসনা বেগম চিকিৎসাবস্থাধীন অবস্থায় মারা যান। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে নেয়ার পথে স্বামী মারা যান ও স্ত্রী মানিকগঞ্জ সদর হাসপালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত