গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২১)  নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে থানাধীন সালনা দেশীপাড়া নামক স্থানের রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞতা নামক একজন পুরুষ নিহত হন। তার পরনে কালো রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট রয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত