নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন।