ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, দগ্ধ ৩

আপডেট : ০১ মে ২০২৬, ০৬:৪৬ এএম

রাজধানীর ডেমরার আমুলিয়ায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকা- ঘটে। গতকাল বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ে ফায়ার ফাইটারের সদস্যসহ তিনজন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, খবর পেয়ে ১১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুন লাগা কারখানাটি টিনশেডের। শুরুতে চারটি ইউনিট, পর্যায়ক্রমে যোগ দেয় আটটি ইউনিট। দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দগ্ধরা হলেন ফায়ার ফাইটার নাঈম হোসাইন (২৮), শ্রমিক সুজন (২২) ও বাবু (২৪)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত