বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয় বলে গতকাল আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫-এর অধিনায়ক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩-এর অধিনায়ক সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র্যাবের পরিচালক কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রবিউল হোসেন ভূইয়াকে নৌপুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এবং পিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার), ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজিসহ ১২ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৪৮ এএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৬:৪৮ এএম
অতিরিক্ত ডিআইজিসহ ১২ কর্মকর্তা বদলি
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০