ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তিন মাসের সাজা দেওয়া হয়েছে।
রবিবার (৩ মে) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় রেজু ফকিরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে তিন মাসের সাজা প্রদান করা হয়েছে। অভিযানে সহায়তা করেন আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃতদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তিন মাসের সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার গোয়ালনগর গ্রামের রেজু ফকির (৬০), কামালমুড়া এলাকার বেলায়েত (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা।
বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজীব চন্দ্র সরকার।
নারী এমপিরা যথাযথ ভূমিকা রাখবেন, মির্জা ফখরুলের আশাবাদ