যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তার পৈতৃক বাড়িতে পৌঁছেছে। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে আজ সোমবার (৪ মে) সকাল ৮টায় মরদেহ দেশে এসে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার উদ্যেশে রওনা দিয়ে দুপুর ৩টায় তার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে।
ইতিমধ্যে লিমনকে শেষবারের মত দেখতে নিহতের স্বজনরা গ্রামের বাড়িতে আসতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন তারা।
নিহত লিমনের বড় চাচা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না।
তিনি আরো বলেন, আমাদের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্যক্রম করা হবে। বাদ মাগরিব পাশের স্কুলে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হয়। পরে ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। উভয়কে হত্যার বিষয়টি নিশ্চিত হিলসবোর কাউন্টি শেরিফ অফিস। এছাড়া জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়।
বাগাতিপাড়ায় নারীদের জন্য আসছে বড় কর্মসংস্থানের সুযোগ