নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:২৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মচারিদের ওপর হকারদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষারা নূর মসজিদের সামনে ঘটনাটি ঘটে। এতে ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। আহতদের দুজন হলেন জাহাঙ্গীর এবং রুহুল। 

এসময় তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া যায় হকারদের বিরুদ্ধে।  তবে হামলাকারী হকারদের নাম পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, সোমবার বিকেলে প্রতিদিনের মতো নগরীর সড়ক গুলোতে হকার উচ্ছেদে কাজ শুরু করে সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে নিয়োজিত কর্মচারিরা। এসময় নগরীর প্রেসক্লাবের সামনে হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপরে হামলা চালায়। এতে করে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচ ছয়জন আহত হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান জানান, এটা হকারদের অত্যান্ত বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তা করছি। তাদের পূর্নবাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই পর্যন্ত তারা যদি ধৈর্য্য না রাখে সেটা আইনের পরিপন্থী। আজ যেটা করেছে সেইটা আইনের ব্যত্তয় ঘটিয়েছে। আমাদের কর্মচারিদের মারধর করেছে। এবিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত