প্রথমবার একসঙ্গে তিন প্রজন্ম

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:২০ এএম

এক ধারাবাহিকে তিন প্রজন্মের তিন তারকা প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন। তারা হলেন ডলি জহুর, মুনিরা বেগম মেমী ও জাকিয়া বারী মম। ধারাবাহিকের নাম ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ এই ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটি নির্মাণ করছেন রাকেশ বসু। তিনি জানান, বর্তমানে এই ধারাবাহিক নাটকটির শুটিংয়ের কাজ চলছে। শুটিং শেষে সম্পাদনার কাজ শেষ হলেই এনটিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। নাটকটিতে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। নাটকটি নিয়ে ডলি জহুর বলেন,‘ চাওয়া পাওয়া ধারাবাহিক নাটকটির গল্পটা সুন্দর। রাকেশ বেশ যতœ নিয়ে নাটক নির্মাণ করে। প্রতিটি দৃশ্যই বেশ যতœ নিয়ে নির্মাণ করছে। আর এখন তো আসলে ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ কমই হয়। কিন্তু রাকেশের গল্প নির্বাচন সবসময়ই খুব ভালো। তার প্রতিটি নাটকেই একটি ম্যাসেজ থাকে। চাওয়া পাওয়া-পারিবারিক গল্পের নাটক। সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজটি করছি আমরা। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

মুনিরা বেগম মেমী বলেন,‘ চাওয়া পাওয়া আমাদের জীবনেরই গল্পের নাটক। ডলি আপার সঙ্গে বহুদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত