সাউথইস্ট ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটে ‘সাউথইস্ট ব্যাংকে গ্রাহক সেবা শক্তিশালীকরণের মাধ্যমে ব্যাংকের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শীর্ষক এক বিশেষ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের চেয়ারম্যান এমএ. কাশেম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সর্বাধিকসংখ্যক নারীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য আরও বেশি নারীকেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান ও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। যেন নারী উদ্যোক্তারা সমাজের স্বাবলম্বী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।
কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম ব্যাংকের গ্রাহকসেবা শক্তিশালীকরণের জন্য তাদের মূল্যবান মতামত ও কৌশলগত পরামর্শ প্রদান করেন।