বাজেটকে স্বাগত

বেসরকারি খাতের ঋণপ্রবাহ নিশ্চিতে বিএবির সুপারিশ

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:২৮ এএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেও ব্যাংক খাতের স্থিতিশীলতা, জবাবদিহি এবং বেসরকারি খাতের ঋণপ্রবাহ নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ করেছে। সংগঠনটি বলেছে, ব্যাংক খাতে সংস্কার কার্যক্রমকে টেকসই করতে হলে শুধু পুনঃমূলধনীকরণ নয়, সুশাসন ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে।

গতকাল রবিবার এক বিবৃতিতে বিএবি বলেছে, ব্যাংক খাতে সরকারের ৪০ হাজার কোটি টাকার পুনঃমূলধনীকরণ উদ্যোগ, ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো এবং জবাবদিহিতা বাড়ানোর পদক্ষেপ ইতিবাচক। একই সঙ্গে আমানতের ওপর আবগারি করমুক্ত সীমা ৪ লাখ টাকা পর্যন্ত বাড়ানো, এককালীন নগদ কর পরিশোধের সুযোগ এবং বিনিয়োগবান্ধব কয়েকটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

তবে বিএবির মতে, পুনঃমূলধনীকরণের সঙ্গে বাধ্যতামূলক সংস্কার কর্মসূচি যুক্ত করতে হবে। আমানত জালিয়াতির দ্রুতবিচার, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত না হলে কাক্সিক্ষত ফল পাওয়া কঠিন হবে। এ জন্য একটি স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠনেরও প্রস্তাব দিয়েছে তারা।

সংগঠনটি আরও বলেছে, ব্যাংক রেজল্যুশন কাঠামোকে শক্তিশালী করতে হবে, যাতে পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনার ভুলের দায় সাধারণ আমানতকারীদের ওপর না পড়ে। একই সঙ্গে সরকারি ব্যাংকগুলোকে সহায়তা দিতে গিয়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত