আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এ শ্রেণিকৃত বিনিয়োগ দ্রুত আদায়ের জন্য ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
রাফাত উল্লা খান বলেন, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ, আমানতকারীদের তহবিলের সুরক্ষা এবং ব্যাংকের সামগ্রিক সুশাসন জোরদার করার জন্য শ্রেণিকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত জরুরি। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে সঠিক আইনি কৌশল অবলম্বন, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যকর মনিটরিং ও ফলোআপের ওপর গুরুত্বরোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী।