খল অভিনেতা শিবাশানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘ফলাফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। কিন্তু আমার প্রতিশ্রুতিগুলো যখন বাস্তবায়ন করতে পারব, তখন যদি কেউ আমাকে একটি ফুলও দেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, ‘যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। যারা আমাকে জয়ী করেছেন, তারা আমার ওপর আস্থা রেখেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব ও চাপ হচ্ছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা।’
এদিকে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি রুমানা ইসলাম মুক্তিকে পরাজিত করেন।
কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতাতেই বর্তমান বাংলাদেশ: নুরুল হক নূর
ময়মনসিংহে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নি/হ/তদের স্মরণসভায় প্রধানমন্ত্রী | সরাসরি...