চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:০১ এএম

টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পানিবন্দি মানুষের মধ্যে ফাউন্ডেশনের উদ্যোগে খাবার ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়। গতকাল চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথম কর্মসূচি বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড়স্থ খিল্লাপাড়া (ভাটিয়ারি লিংক রোড সংলগ্ন) এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় কর্মসূচি বিকেল সাড়ে ৪টায় মিনিটে চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত হয়। উভয় স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থাও রাখা হয়।

বড়দিঘি কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং অধ্যাপক ড. মো. আহসানুল হক, মনিটর, জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত