প্রতিমন্ত্রী টুকু বললেন

বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:০৩ এএম

বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ  প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন। বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে। এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এর আগে তিনি টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত