বই পরিচিতি

এ-কার থাকে সবার পাশে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম

পায়রা-বন্ধুরা, তোমাদের সবার নিশ্চয়ই বন্ধু আছে? বন্ধুরা কী করে? বন্ধুরা তোমার সঙ্গে খেলে। একসঙ্গে তোমরা স্কুলে যাও, স্কুলে টিফিনের সময় ভাগাভাগি করে টিফিন খাও। বন্ধুদের কেউ যদি পড়া না বোঝে তাহলে পড়া বুঝিয়ে দাও, পনসিল না নিয়ে এলে বাড়তি পেনসিলটি তাদের দাও। এগুলোকে বলে পাশে থাকা। তোমরা বন্ধুদের পাশে থাকো, বন্ধুরাও তোমার পাশে থাকে। তবে এমন অনেকেই সবসময় তোমাদের পাশে থাকে, কিন্তু তোমরা বুঝতেই পারো না। মাঝে মাঝে তারাও বুঝতে পারে না। এমন একজন হলো, এ-কার। তার ধারণা, সে কারও উপকারে আসছে না। কারও কোনো কাজে লাগছে না।

যখন সে মন খারাপ করে বসেছিল তখন তার সঙ্গে একে একে দেখা হলো ভেড়া, বেল আর একটা মেয়ের সঙ্গে। তারা তাকে এমন কিছু বলল, যার ফলে এ-কার বুঝতে পারল যে, সে সবার পাশে আছে। ওরা তিনজন কী বলল জানতে চাও? তাহলে পড়তে হবে তোমাদের প্রিয় লেখক দন্ত্যস রওশনের এ-কার থাকে সবার পাশে বইটি। তার চমৎকার গল্পটি সুন্দর সুন্দর ছবিতে ফুটিয়ে তুলেছেন রাজীব দত্ত। বইটি পড়ে একটু ভেবে দেখো তো, এ-কার কার কার পাশে আছে?  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত