১৭ জুলাই আসছে ‘দ্য ওডিসি’

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

হোমারের প্রাচীন গ্রিক মহাকাব্য এবার রুপালি পর্দায় নিয়ে আসছেন হলিউডের মাস্টারমাইন্ড নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার বহুল প্রতীক্ষিত ‘দ্য ওডিসি’ সিনেমাটি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নোলান জানান, মূল মহাকাব্য সম্পর্কে পূর্বধারণা না থাকলেও দর্শকরা সিনেমাটি অনায়াসে উপভোগ করতে পারবেন। তারকাবহুল এই সিনেমার মূল চরিত্রগুলোতে দেখা যাবে একঝাঁক শীর্ষ তারকাকে।

ইথাকার রাজা ওডেসিয়াসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন এবং তার বিশ্বস্ত স্ত্রী পেনেলোপির ভূমিকায় আছেন অ্যান হ্যাথওয়ে। ওডেসিয়াসের ছেলের চরিত্রে টম হল্যান্ড এবং খলনায়ক অ্যান্টিরাসের রূপে থাকছেন রবার্ট প্যাটিনসন। এ ছাড়া যুদ্ধ ও বুদ্ধির দেবী অ্যাথেনা চরিত্রে জেনডায়া এবং দ্বৈত ভূমিকায় হাজির হবেন লুপিতা ইয়ংও। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চার্লিজ থেরন, জন লেগুইজামো ও জন বার্নথাল। পুরনো আর আধুনিক ভিএফএক্সের মিশ্রণে নোলানের এই সিনেমাটি নতুন প্রজন্মের দর্শকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত