সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। একই মঞ্চে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ পারফর্ম করবে। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানায়, কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন। গেট খোলা হবে দুপুর ২টায় এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা স্থগিত হয়েছিল। আগের টিকিট ক্রেতারা অতিরিক্ত অর্থ ছাড়াই নির্ধারিত প্রক্রিয়ায় নতুন টিকিট সংগ্রহ করতে পারবেন।
২৪ জুলাই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম
২৪ জুলাই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০