এক ফ্রেমে চার তারকা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, টনি ডায়েস ও প্রিয়া ডায়েস এখন সুদূর যুক্তরাষ্ট্রে প্রবাসী। তবে দূর প্রবাসেও তাদের পারস্পরিক সৌহার্দ্য আর বন্ধুত্বের বন্ধন যে কতটা অটুট, তারই ঝলক মিলল সম্প্রতি। উপলক্ষ ছিল টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের দাম্পত্য জীবনের ২৫ বছর তথা রজতজয়ন্তী উদযাপন।

যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন তৌকীর আহমেদ। একসময়ের পর্দা কাঁপানো এই চার তারকাকে দীর্ঘদিন পর একই ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রুপালি স্মৃতির জোয়ার বয়ে যাচ্ছে।

আবেগঘন মুহূর্তে টনি ডায়েস বলেন, পর্দায় অনেক গল্প বললেও তাদের নিজেদের ভালোবাসার গল্পটাই সবচেয়ে সুন্দর। দেশ বদলালেও শুটিং, রিহার্সেলের সেই পুরনো স্মৃতিগুলো আজও তরতাজা। এই আয়োজন কেবল বিবাহবার্ষিকী ছিল না, ছিল বহু বছরের বন্ধুত্ব ও স্মৃতির মিলনমেলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নী, তমালিকা কর্মকার ও রুমানাসহ একঝাঁক তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত