রাজধানীর মিরপুরে বেপরোয়া একটি স্পোর্টস কার ধাওয়া করে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার দারুসসালাম এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট অনিরুদ্ধ রায় বেপরোয়া গতির হলুদ রঙের একটি স্পোর্টস কারকে থামার সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। আচরণ সন্দেহজনক মনে হলে চালক ও আরোহীকে তল্লাশির জন্য গাড়ি থেকে নামতে বলা হয়। এ সময় তারা হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন সার্জেন্ট অনিরুদ্ধ। পরে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আরোহী সাজ্জাদকে আটক করেন। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। আটক ব্যক্তিকে অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
বেপরোয়া স্পোর্টস কারে মিলল বিদেশি পিস্তল, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৬ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৬ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০