দেড় ঘণ্টা পর ব্রাউজারে ফিরেছে ফেসবুক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারে ফিরেছে ফেসবুক। প্রায় দেড় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমটি স্বাভাবিক হয়েছে।

এর আগে, আজ রবিবার (১৯ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশে সমস্যার কথা জানিয়েছিলেন। 

বিকাল সাড়ে ৩টার দিকে ব্যবহারকারীরা আবার তাদের অ্যাকাউন্টে ঢোকার সুযোগ পান।

তবে তাদের অনেকেই তখন জানান, মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছিল।

এ সময় মেটার আরেক সেবা ইন্সটাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যায় পড়ার কথা বলেছেন কেউ কেউ। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মত সেবাগুলো চালু ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত