ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। 

আজ রবিবার (১৯ জুলাই) বিকালে তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।

আগামী ২০ থেকে ২১ জুলাই ব্যাংককে এ সম্মেলন হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন এবং ২২ জুলাই দেশে ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত