হাইকোর্টের রুল

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম কেন নয়

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। এর আগে প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে নারী ডোম নিয়োগের দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন তিনি।

আবেদনের যুক্তিতে তিনি বলেছিলেন, ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারীর ক্ষেত্রে পরপুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে দেশে পুরুষ কর্তৃক মৃত নারীর সঙ্গে সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এতে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনো নারী মারা গেলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। যখন তারা জানতে পারে, নারী সদস্যের ময়নাতদন্ত একজন পুরুষ করবেন, তখন তা আরও যন্ত্রণাদায়ক হয়। অ্যাডভোকেট মনির উদ্দিন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ময়নাতদন্ত একটি স্পর্শকাতর বিষয়। তাই নারী মরদেহের ক্ষেত্রে নারী ডোম থাকলে ধর্মীয় বিষয়টি রক্ষা পাবে। নারী মরদেহের গোপনীয়তা ও মর্যাদাও রক্ষা পাবে।’

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত