রংপুর জেলার বাবুপাড়া রেলওয়ে স্টেশনে লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী এলআর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা এলআর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় তিন নম্বর লাইনে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। তিন নম্বর লাইনের কাঠ পচে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. মামুন বলেন, তিন নাম্বার লাইনে আসার পর পরই দুর্ঘটনা ঘটে। কী কারণে হয়েছে তা পরে জানা যাবে।
