বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার প্রদান

প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। 

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন

গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তেইশতম রাষ্ট্রপতি হিসেব শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী হিসেবে এতদিন মিন্টো রোডের বাসায় ছিলেন।

এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত