দেশে মূল্যস্ফীতির চাপ আরও কিছুটা কমেছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশে ছিল। তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে কমেছে মানুষের মজুরি বৃদ্ধির হার। গতকাল সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট। গত বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতিও কিছুটা কমেছে।
আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমার পেছনে ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ।
খাদ্যে কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। বিবিএসের হিসাবে, আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮.২৬ শতাংশে
৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মানুষের আয় বা মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ আগস্টে মজুরি বৃদ্ধির হার (৮.০৫%) সার্বিক মূল্যস্ফীতির (৮.২৬%) চেয়ে শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম ছিল।
আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
বিবিএস জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১৫৪টি হাটবাজার থেকে তথ্য সংগ্রহ করে আগস্ট মাসের ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। গত এক বছরের (সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬) চলন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। এর আগের একই সময়ে (সেপ্টেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫) এ হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।