গ্রামীণ ব্যাংকের ১০৪ কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ এএম

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাক্সিক্ষত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ঋণ বিতরণ ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকা-ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত