অনুপ্রবেশ ঠেকাতে বাংলাবান্ধার পরিদর্শন বিজিবির সেক্টর কমান্ডারের  

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (আইসিপি) ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া থানা পুলিশ, পোর্ট ম্যানেজারসহ আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য দেওয়া-নেওয়া আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

চেকপোস্ট পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত