ধর্ষণের অভিযোগ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

চাচার কাছে খাবার নিতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছে ১১ বছর বয়সী এক শিশু। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এ ঘটনায় শিশুটির আপন চাচা মো. নুরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, গত এক বছর ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন তিনি।

শুক্রবার সকালে একটি একতলা ভবনের ছাদে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন নুরুল ইসলাম। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। উদ্ধার করা হয় শিশুটিকে। পরে শিশুটির কাছ থেকে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ার তথ্য জানতে পারেন স্বজনরা।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত