হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, আতঙ্ক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, শনিবার দুর্বৃত্তরা একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। সেটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এতে কেউ আহত বা নিহত হননি। ইবনে মিজান বলেন, কী কারণে প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে একই ধরনের হামলার ঘটনা ঘটে। সেদিন সেখানে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত