আবাসিক হোটেলের ম্যানেজার খুনের ঘটনায় গ্রেপ্তার ১

 ৫ জনকে আসামি করে মামলা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

রাজধানীর ওয়ারীতে গভীর রাতে আবাসিক হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হোটেলে ম্যানেজার নাঈমুর রহমান হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিতা বেগম হোটেলের সামনের মুরগির দোকানি।

গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতেই ৫ জনকে আসামি করে ওয়ারী থানায় হত্যা মামলা করেছেন নিহতের ভাই।

ওয়ারী থানার ওসি মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে খুন হন হোটেলটির ম্যানেজার নাঈমুর। এ ঘটনায় আহত হন আরও দুজন। তারা হলেনÑ একই হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মো. হাসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত