নির্বাচনে সেনা মোতায়নে নীতিগত অনুমোদন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়নের নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

তবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা পরে জানানো হবে বলে  জানান ইসি সচিব।

এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত