পিপিপি কর্তৃপক্ষের উদ্যোগে দুইদিনব্যাপী বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ৩০ ও ৩১ জুলাই  পিপিপিএর আগারগাঁও অফিসে দুইদিনব্যাপী একটি বেসিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণে পিপিপি ধারণা, মডেল এবং প্রকল্প উন্নয়ন বিষয়ক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মহাপরিচালক এ.কে.এম. আবুল কালাম আজাদ।

প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট ২৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল শিল্প মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বিসিআইসি, বিপিপিএ, বিএসএফআইসি এবং তাদের অধীনস্থ চিনিকলসমূহ।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি পিপিপি’র মাধ্যমে অব্যবহৃত জমি ব্যবহার করে সম্ভাব্য প্রকল্পের ধারণাপত্র পিপিপি কর্তৃপক্ষে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় ও কৌশলগত চিন্তার মাধ্যমে পিপিপি ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষের জন্য কার্যকর পরিবর্তন আনা সম্ভব। এই উদ্যোগটি পিপিপি কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত