গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় নুর আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুর আলম উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ (মরাপুকুর) পানিতলা এলাকার মাফুজুরের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে প্রভুরামপুর এলাকায় একটি অপ্রীতিকর ঘটনার সংবাদ সংগ্রহ করতে যান পাঁচ সাংবাদিক। এ সময় তারা মারামারির ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবীর নেতৃত্বে তার ছোট ভাই নুর আলমসহ অজ্ঞাত আরও ৪-৫ জন সাংবাদিকদের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা গালিগালাজ করে লাঠিসোটা দিয়ে সাংবাদিকদের মারধর করে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।
এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি যুক্তি