নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পচা মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা মো. আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দ- দেওয়া হয়। তিনি উপজেলার বারদী ইউনিয়নের বাসিন্দা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ দ-াদেশ দেন।
