মুক্তির আগেই বড় চমক দেখালো শাহরুখের ‘কিং

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:১৩ এএম

তিনি বলিউডের কিং। তাই সিনেমা মুক্তির আগে একের পর এক ধামাকা দেবেন, এটাই তো স্বাভাবিক। বর্তমানে ‘কিং'-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। ‘কিং’ দিয়ে তিনি তিন বছর পরে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন। ফলে অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন বলা চলে। ২০২৩ সাল ছিল শাহরুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’, পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল। যেগুলো বেশ প্রশংসিতও হয়েছিল। তিনটি ছবিই বক্স অফিসেও সফল হয়।

কিং খানের (শাহরুখ খান) ছবি ‘পাঠান’ দর্শকের ভালোবাসা ও সাপোর্টও পেয়েছিল ভীষণ ভাবে। এ বার ‘কিং’ মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলেছে। জ়ি মিউজিক প্রায় ৫০ কোটি টাকায় ‘কিং’-এর মিউজিক রাইটস কিনে নিয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা।

জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ়েস-এর এমডি এবং সিইও পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে বলেন, ‘বর্তমানে একটি মিউজিক রাইটস ডিল নিয়ে আলোচনা চলছে। তবে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’ এ ছাড়াও, তার আরও সংযোজন, ‘আমি এই মুহূর্তে মিউজিক রাইটসের অঙ্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমরা এখনও একটি চুক্তি নিয়ে আলোচনা করছি, কিন্তু এখনও সেই চুক্তি চূড়ান্ত হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত