সরকারি কাজে বাধা মামলার প্রধান আসামি আটক

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১১ এএম

কক্সবাজারের টেকনাফে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা প্রদান মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহ আলমকে (৩৮) আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, আটককৃত শাহ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে। তিনি টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর মামলার (জিআর নং-৪৫৪/২৪) প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দ-বিধির বিভিন্ন ধারায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে সরাসরি বাধা প্রদানের অভিযোগ রয়েছে। মামলার পর থেকেই শাহ আলম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত