এলডিপির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১২ এএম

চট্টগ্রামের চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মক্কা পেট্রোল পাম্প চত্বরে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমেদ বিএনপিতে যোগ দেওয়া সহস্রাধিক এলডিপির নেতাকর্মীদের নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বিএনপিতে যোগ দেওয়াদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়া ইমরান, গণতান্ত্রিক শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুর আলম, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আবদুল মাবুদ, আবদুর রউফ, সিরাজুল ইসলাম প্রমুখ। নতুন যোগদানকারীরা বিএনপির আগামী কর্মসূচিগুলো বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত