ব্যাংক ম্যানেজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপণ আদায়

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুরকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুক্তিপণ নিয়ে হাত-পা বাঁধা অবস্থা চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুরে মাইক্রোবাস থেকে ফেলে দেয়।

গুরুতর আহত আব্দুস সবুর বগুড়া জেলার সদর উপজেলার বাসিন্দা সোলাইমন আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে আব্দুস সবুর বগুড়াগামী বাসের জন্য কালিয়াকৈর বাইপাস এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় অপহরণকারীরা তাকে জোর করে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। পরে মুখ-চোখ ও হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে বেদম মারধর করে ওই ব্যাংক কর্মকর্তার কাছে থাকা ৫-৬ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি এক লাখ টাকা আদায় করে। এক পর্যায় ব্যাংক কর্মকর্তা জ্ঞান হারিয়ে ফেললে তাকে কবিরপুর এলাকায় ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত