রোজ বেদেনীর ডালাতে ঘুমোতে ভালো লাগে না।
ঢাকাকে মনে হয় ভাসমান শহর।
প্রাসঙ্গিক কথা গলায় বিঁধে আছে সিল মাছের দেহতত্ত্বের মতো।
ঢাকের ধ্বনির সুরত ঝরে কাছিমের ডানায়।
ভেসে থাকা মুদ্রার তাথে ধ্বনির গুমোট কান্না।
ঢাকায় ভাসতে থাকি ধুলোয়। লটকে থাকি বাসের হাতলে।
অপেক্ষা করি যদি ভেসে চলে যাই পুরনো মফস্বলে,
পুরনো টিনের চালে কাউয়াটার দ্রাঘিমা বরাবর।
বাসি রোদের ঘ্রাণে আগামীর পুরাণ বুনি।
যিশুকে খুঁজি ঢাকায়। তাকে খুঁজে পাই ধানমণ্ডি সাতাশে।
মায়েরে নিয়ে থাকে কামরাঙ্গীরচর। আলতা বেচে ফুটপাতে।
আর শিউলি ফুল কুড়ায়।
ক্রুশবিদ্ধ পূর্বজন্মের গল্প শুনতে শুনতে বোরিং। বলতে বলতেও সে।
আমি তার কাছেও গিয়ে বলি আমার মফস্বলের কথা।
বেথেলহাম আর কিশোরগঞ্জ ভুলে যায় গণিত আর জ্যামিতি।
দুই শহরের নদীগুলো পাশাপাশি বইতে থাকে।
আমরা কথার ভেতর আবিষ্কার করি নৈশব্দ্যের নীল চুম্বক।