আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা, সমর্থকদের আনাগোনা এবং ভোটের নানা হিসাব-নিকাশে জমে উঠেছে চলচ্চিত্রপাড়া। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান-মুক্তি পরিষদ থেকে। রিনা খান জানান, নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তার কথায়,‘আমি বলব না যে কারচুপির সম্ভাবনা নেই। পৃথিবীর প্রায় সব নির্বাচনেই কারচুপির আশঙ্কা থাকে। তবে আমরা কোনো ধরনের কারচুপি হতে দেব না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থা নেব।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কোম্যানের আক্ষেপ: বড্ড আগেই মরক্কো-নেদারল্যান্ডস মহারণ
হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক