৩৮ দিন পর লরেন বেনেটের মৃত্যূর খবর

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

জনপ্রিয় ব্রিটিশ গায়িকা লরেন বেনেটের মৃত্যুর খবর পাওয়া গেছে তিন মাসেরও বেশি সময় পর। ইউএসএ টুডে’র রিপোর্ট অনুযায়ী, ৩৬ বছর বয়সী লরেনের মৃত্যু হয়েছে ২৯ মে। তবে এতদিন খবরটি গোপন রেখেছিল পরিবার। অবশেষে ৩৮ দিন পর খবরটি প্রকাশ করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) লরেনের সাবেক ব্যান্ড ‘জি.আর.এল’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি আবেগঘন বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় লরেন আর নেই। আমাদের হৃদয় ভেঙে গেছে। সে আমাদের কাছে কতটা মূল্যবান ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ 

আরও বলা হয়, ‘লরেন আমাদের যে ভালোবাসা, হাসি আর অসংখ্য স্মৃতি দিয়ে গেছে, আমরা তা আজীবন লালন করব। তার সুন্দর মন বহু মানুষের জীবন ছুঁয়ে গেছে। তাকে আমরা গভীরভাবে মিস করব এবং চিরকাল ভালোবাসব। শান্তিতে ঘুমাও, প্রিয় লরেন। তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।’

বিবৃতির শেষে স্বাক্ষর করেন ব্যান্ডের সদস্য এমালিন এস্ট্রাডা, নাতাশা স্লেটন ও পাউলা ভ্যান ওপেন। তবে বার্তায় লরেন বেনেটের মৃত্যুর কারণ জানানো হয়নি। 

উল্লেখ্য, ব্যান্ডে কয়েক বছর গান করার পর ২০১০ সালে লরেন বেনেট একক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। এ সময় তিনি সি-লো গ্রিন ও উইল.আই.অ্যাম-এর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ‘এলএমএফএও’-এর গান ‘পার্টি রক অ্যান্থেম’ দিয়ে; এটি ২০১১ সালে বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছিল। টানা ছয় সপ্তাহ ছিল বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত