শুরু হলো ‘গৃহযুদ্ধ’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:২৮ এএম

আরও এক নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হলো বৈশাখী টিভিতে। গতকাল রবিবার থেকে চ্যানেলটি প্রচার শুরু করেছে কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ অনেকেই। নাটকটি সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে। বাশার সাহেব নামের ঢাকা শহরের এক সফল ব্যবসায়ীকে কেন্দ্র করে নাটকটির গল্পের সূচনা। গাড়ি-বাড়ি টাকা-পয়সা কোনো কিছুর অভাব নেই, তবে এই গাড়ি-বাড়ি টাকা-পয়সা কোনো কিছুই তার নিজের উপার্জনে করা নয়, সব তার শ্বশুরের দেওয়া, বাশার সাহেব তার স্ত্রীকে বিয়ে করে ঘরজামাই থাকতেন, তার শ্বশুর মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে যান। বাশার সাহেব যেহেতু ঘরজামাই সেহেতু তার বউকে তিনি খুব ভয় পান, বউ যেভাবে চলে ঠিক সেভাবে চলে। নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’ নাটকের কাহিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত