‘সময় হলেই বিস্তারিত বলব’

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:২৮ এএম

একসময় টিভি নাটকের নিয়মিত মুখ সুমাইয়া শিমুকে এখন আর আগের মতো দেখা মেলে না। মাঝখানে তো লম্বা একটা সময় একান্ত ব্যক্তিগত কারণে অভিনয় থেকে নিজেকে একদম দূরে রেখেছিলেন। দীর্ঘদিনের সেই বিরতি ভেঙে একটু একটু করে ফিরছেন শখের লাইট-ক্যামেরার দুনিয়ায়। চেষ্টা করছেন নিয়মিত অভিনয় করতে। একক নাটকের পাশাপাশি ওটিটি এমনকি ধারাবাহিকেও কাজ করতে দেখা যাচ্ছে তাকে। এবার নতুন উদ্যমে দর্শকের সামনে ফিরছেন নন্দিত এই মডেল-অভিনেত্রী। তার এই প্রত্যাবর্তন ঘটছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন মেগা ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’র মাধ্যমে।

নাটকটিতে ‘রুকাইয়া’ নামের একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন শিমু। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটিতে তার প্রথম লুক প্রকাশ করেছে, যা ইতিমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। তবে নিজের প্রত্যাবর্তন কিংবা চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নন সুমাইয়া শিমু। বলেন, আপাতত এ বিষয়ে কিছুই জানতে চাইবেন না। সময় হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলব। অভিনেত্রীর মতো নির্মাতা মোস্তফা কামাল রাজও পুরো প্রকল্প নিয়ে চমক ধরে রাখতে চাচ্ছেন। তিনিও এখনই কোনোরকম মন্তব্য করতে নারাজ।

এদিকে রাজের সর্বশেষ ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত