প্রকাশ পেল ৭২তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা। গত শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৪ সালের ফিচার, নন-ফিচার ও আঞ্চলিক ভাষার চলচ্চিত্র মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রতিবারের চেয়ে এবার হিন্দি সিনেমার তুলনায় সবচেয়ে বেশি ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে বাজিমাত করেছে দক্ষিণী সিনেমা। সেরা অভিনেতা, অভিনেত্রীসহ বড় বড় সব ক্যাটাগরিতে রাজত্ব এবার তেলেগু, তামিল সিনেমার। তবে বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে বাংলা সিনেমার মুখ উজ্জ্বল করলেন খ্যাতিমান নির্মাতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। পুরস্কারে ‘সেরা বাংলা ছবি’র মর্যাদা পেয়েছে তার বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘চালচিত্র এখন’। ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার ভারতের রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা লাভ করল। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর প্রযোজনা এবং মৃণাল সেনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন অঞ্জন দত্ত নিজেই। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে ছিলেন তার পুত্র ও সংগীতশিল্পী নীল দত্ত। প্রেক্ষাগৃহে মুক্তির আর্থিক সীমাবদ্ধতা থাকায় বিশ্বব্যাপী বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছাতে ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল।
সেরা বাংলা সিনেমা অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’
কীর্তনখোলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:৩২ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৩২ এএম
সেরা বাংলা সিনেমা অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০