কবিতা

ব্যক্তিত্ব

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

একদিন যে ঘরটিকে নিজের ভেবেছিলাম
 সেখানে এখন বাতাসও হিসেব করে ঢোকে; দেয়ালের চোখে জমে অপরিচিত ছায়া—চেনা সিঁড়িগুলো আজ পায়ের শব্দ মাপে।
হয়তো কেউ ভাঙেনি জানালার কাচ তবু ভেতরে কোথাও কাচ ভাঙার শব্দ... আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখখানি চোখের গভীরে জ্বলে অপমানের চাঁদ।
আমি কোনো উচ্চ স্বরে বিদায় বলিনি টেবিলে পড়ে আছে আধখানা বিকেল, চায়ের পেয়ালায় ঠাণ্ডা পুরনো সখ্য চেয়ারে বসে আছে অনুপস্থিতির ধুলো।
যে গাছে এতকাল পাখির বাসা ছিল এক রাতে সেই পাখি উড়ে গেল দূরে; গাছ জানল না কেন, আকাশও জানল না শুধু মাটিতে পড়ে রইল কয়েকটি পালক।

সর্বশেষ সর্বাধিক পঠিত